| মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০ | প্রিন্ট | ৩৬১ বার পঠিত | পড়ুন মিনিটে
আখাউড়া প্রতিনিধি:
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে মনিয়ন্দ এলাকায় আগরতলা আখাউড়া নির্মাণাধীন রেললাইন পরিদর্শন করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মুহাম্মদ ইমরান ও সহকারী হাইকমিশনার প্রীতি চাকমা রেললাইন প্রকল্প পরিদর্শন করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আগরতলা ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শনে আসেন এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান বাংলাদেশ-ভারতের মধ্যে সম্পর্কটা আরো গভীরতর হয়েছে। বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের সাথে বাংলাদেশর যে সম্পর্ক টা এই সম্পর্ক টা এখন আরো গভীর হচ্ছে। বিভিন্ন অবকাঠামো দিক থেকে আমরা এক সাথে হচ্ছি। সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আমরা আশা করি তাদের উপকার হবে।আমাদের দিকে আমি মনে করি যে অবকাঠামো দিক দিয়ে উন্নয়নের অনেক সুযোগ আছে। আমাদের দিকে যে যায়গা আছে এই গুলা যদি আমরা আরো উন্নতি করি এই দিকে দিয়ে ভবিষ্যতে আরো আরো ভাল কিছু আশা করা যেতে পারে। তারা বাংলাদেশ থেকে ভারতে,ভারত থেকে বাংলাদেশে সহজে সুন্দর ভাবে মানুষেরা আসা-যাওয়া করতে পারবে এবং তারা এই বর্ডার সুযোগ টা সুন্দর ভাবে নিতে পারবেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ নুরে আলম, আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল হামিদ প্রমুখ।
অমিত হাসান অপু
আখাউড়া প্রতিনিধি:
তাং ১৩ অক্টোবর ২০২০