Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও মোটরসাইকেল সহ আটক ১

  |   বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও মোটরসাইকেল সহ আটক ১

আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক আখাউড়া, বিজয়নগর ও কসবা উপজেলায় বিজিবি কর্তৃক পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ১৬৫ বোতল ফেন্সিডিল, ৪৩ বোতল ইস্কফ, ০২ কেজি গাঁজা, ৩৯০ পিস ইয়াবা ও ০১টি মোবাইল সেট’সহ ০১ জন আসামী আটক করা হয়েছে। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইকবাল হোসেন বৃহস্পতিবার (০৮ অক্টোবর ) প্রেস বিজ্ঞপ্তি নং-৭৪/২০ এর মাধ্যমে জানান অত্র জেলার আখাউড়া উপজেলাধীন মনিয়ন্দ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার তুলাইশিমুল নামক স্থান হতে ৩৯০ পিস ভারতীয় ইয়াবা, ৮৭ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ০১টি মোবাইল সেট’সহ ০১ জন আসামী আটক করা হয়। আটককৃত চোরাকারবারীর নাম ও ঠিকানা : মোঃ বাবু মিয়া (২৭), পিতা- মৃত জোনাব আলী, গ্রাম- গোয়াল গাংগাইল, গংগাসাগর। অন্যদিকে বিজয়নগর উপজেলাধীন আলীনগর ও সিংগারবিল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কাশিনগর, নোয়াবাদী ও নলগড়িয়া নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৭৮ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৪৩ বোতল ভারতীয় ইস্কফ ও ০২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। এছাড়াও কসবা উপজেলাধীন গোসাইস্থল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নোয়াগাও নামক স্থান হতে ০২ কেজি ভারতীয় গাঁজা আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য- ২,১৯,২০০/- টাকা। ধৃত আসামীকে বিজিবি কর্তৃক আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে উক্ত আসামীর বিরম্নদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ