| মঙ্গলবার, ১২ মে ২০২০ | প্রিন্ট | পড়ুন মিনিটে
বিজয়নগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে র্যাবের অভিযানে সাড়ে ৪৮কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

এসময় মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে মোঃ সোহেল মিয়া (২২) নামে এক যুবককে আটক করা হয়। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুটাংবাড়ি গ্রামের আব্দুল হকের ছেলে।
মঙ্গলবার সকালে উপজেলার চরইসলামপুরে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ, এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এবং এএসপি তাসলিম হুসাইন এর নেতৃত্বে অভিযানে এসব আটক করা হয়।
এই ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।