Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

বিজয়নগরে পৌনে ২ মন গাঁজা ও অন্যন্যা মাদক সহ ২ পাচারকারী কে আটক করেছে বিজিবি

  |   সোমবার, ১০ অগাস্ট ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

বিজয়নগরে পৌনে ২ মন গাঁজা ও অন্যন্যা মাদক সহ ২ পাচারকারী কে আটক করেছে বিজিবি

আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিজয়নগর উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে ৩৮ বোতল ফেন্সিডিল, ৭০ কেজি গাঁজা, ০২টি মোবাইল এবং ০১টি বাই-সাইকেলসহ মোঃ হানিফ মিয়া ও আরিফ মিয়া নামে ০২ জন মাদক চোরাকারবারী আটক করা হয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইকবাল হোসেন আজ সোমবার (১০ আগস্ট ২০২০) প্রেস বিজ্ঞপ্তি নং-৫০/২০ এর মাধ্যমে জানান, অত্র জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণপুর বিওপি’র আওতাধীন সীমান্ত পিলার-২০১৩/এমপি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিষ্ণপুর নামক এলাকা হতে ৪০ কেজি ভারতীয় গাঁজা ও ০২টি মোবাইলসহ ০২ জন আসামী আটক করা হয়। আটককৃত আসামীরা হলেন,
অত্র উপজেলার বিষ্ণুপুর এলাকার দুলাল পুর গ্রামের মোঃ শুক্কুর আলীর পুত্র মোঃ হানিফ মিয়া (৩০) এবং একই এলাকার মোঃ সেলিম মিয়ার ছেলে মোঃ আরিফ মিয়া (২২),
এছাড়াও বিষ্ণপুর বিওপির আওতাধীন কাশেমপুর নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ০৫ কেজি ভারতীয় গাঁজা ও ০১টি বাই-সাইকেল জব্দ করা হয়। অন্যদিকে সিংগারবিল বিওপির আওতাধীন কাশিনগর নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ২০ কেজি ভারতীয় গাঁজা ও ৩৮ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয় এবং আলীনগর বিওপির আওতাধীন মেরাসানি নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ০৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য- ২,৬৭,২০০/- টাকা। ধৃত আসামীদ্বয়কে বিজিবি কর্তৃক আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালাসহ বিজয়নগর থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে উক্ত আসামীদের বিরম্নদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ৩৬ (১) এর ১৯ (গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ