Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

বিজয়নগরে র‍্যাবের অভিযানে মাদক সহ আটক ১

  |   বুধবার, ০৮ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

বিজয়নগরে র‍্যাবের অভিযানে মাদক সহ আটক ১

আশরাফুল মামুনঃ   ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক সহ মোঃ জোবায়ের হোসেন-(২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব -১৪ ভৈরব ক্যাম্প। মঙ্গলবার(৭ জুলাই) দিনগত রাতে উপজেলার সেজামুড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত জোবায়ের হোসেন উপজেলার সেজামুড়া গ্রামের ঝাড়– মিয়ার ছেলে।

বুধবার(৮ জুলাই) দুপুরে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের মাদক ব্যবসায়ী জোবায়ের হোসেনকে গ্রেপ্তার করে।

পরে তার ঘরে তল্লাশী চালিয়ে ৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৮৬ হাজার টাকা। এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ