Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

বিপুল পরিমাণ মাদক ও মোটরসাইকেল সহ ৮ লক্ষেরও বেশি টাকার মালামাল উদ্ধার

  |   বুধবার, ০৭ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

বিপুল পরিমাণ মাদক ও মোটরসাইকেল সহ ৮ লক্ষেরও বেশি টাকার মালামাল উদ্ধার

আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক আখাউড়া ও বিজয়নগর উপজেলায় বিজিবি কর্তৃক পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ২২ বোতল ভারতীয় বিয়ার ক্যান, ৬৩ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৬৯৯ বোতল ইস্কফ, ২১.৫ কেজি ভারতীয় গাঁজা ও ০১টি মোটরসাইকেল আটক করা হয়েছে জেলার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইকবাল হোসেন বুধবার (০৭ অক্টোবর ) প্রেস বিজ্ঞপ্তি নং-৭৩/২০ এর মাধ্যমে জানান, অত্র জেলার আখাউড়া উপজেলাধীন আজমপুর ও শ্যামনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আজমপুর, রাজাপুর ও আনোয়ারপুর নামক পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১.৫ কেজি ভারতীয় গাঁজা, ১৫ বোতল ভারতীয় ইস্কফ ও ১৪ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। অন্যদিকে বিজয়নগর উপজেলাধীন মুকুন্দপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চাঁনপুর ও মুকুন্দপুর রেলষ্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৯৯ বোতল ভারতীয় ইস্কফ, ০৯ বোতল ফেন্সিডিল ও ১২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। এছাড়াও সিংগারবিল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নলগড়িয়া নামক স্থান হতে ০৪ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ০১টি মোটর সাইকেল, বিষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কালাছড়া নামক স্থান হতে ৫০ বোতল ভারতীয় ইস্কফ এবং আলীনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নোয়াবাদী নামক স্থান হতে ৩৯০ বোতল ভারতীয় ইস্কফ, ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ২২ বোতল বিয়ার ক্যান ও ০৮ কেজি ভারতীয় গাঁজা আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য- ৮,৩৫,৫৫০/- টাকা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ