Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

 বেদে পল্লীতে ত্রাণ দিলেন গাজীপুরের এসপি শামসুন্নাহার

  |   রবিবার, ০৩ মে ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

 বেদে পল্লীতে ত্রাণ দিলেন গাজীপুরের এসপি শামসুন্নাহার

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাস বাংলাদেশে প্রাদুর্ভাব হওয়ার পর এক একটি মানবিক কাজ করে যাচ্ছেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার। পুলিশের বেতনের টাকা থেকে চাল-ডাল কিনে বাড়ি বাড়ি গিয়ে নিজে পৌঁছে দিয়েছেন। এমনকি সড়কে নেমে সাধারণ মানুষ ঘরে থাকতে বুঝানোর চেষ্টা করেছেন। শুধু তাই নয়, জেলার বিভিন্ন এলাকায় গিয়ে গান গেয়েও মানুষদের ঘরে থাকতে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন এসপি শামসুন্নাহার।

আর এবার বেদে পল্লীতে গিয়ে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় পণ্য দিলেন গাজীপুরের এসপি।

রবিবার ৩ মে গাজীপুরের কাপাসিয়ায় তরগাঁও খেয়াঘাট এলাকায় ৩৯টি বেদে পরিবারের মাঝে চাল, ডাল ও আলুসহ নিত্যপণ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার শামসুন্নাহার। একেকটি ব্যাগে সপ্তাহের খাবার ছিল বলে জানা গেছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নন্দিতা মালাইকার, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামসহ থানা পুলিশের সদস্যরা।

পুলিশ সুপার শামসুন্নাহার বলেন করোনা ভাইরাস প্রতিরোধে হাটবাজার বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখে পড়েছেন দুস্থ ও ছিন্নমূল মানুষ। তাই পুরো জেলায় গরিব অসহায় মানুষের উপকারে প্রশাসনের পক্ষ থেকে এসব খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ