Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাক্ষণবাড়িয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, আহত ১০

  |   শনিবার, ২৩ জুন ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাক্ষণবাড়িয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, আহত ১০

নাসিরনগর প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে চলতি বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার ২৩ জুন দুপুরে নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি ফুটবল বিশ্বকাপ খেলার সমর্থিত দেশের পতাকা উত্তোলন এবং পতাকা ছিঁড়ে ফেলাসহ ক্রোয়েশিয়ার কাছে আর্জেন্টিনারকে কেন্দ্র করে শরিফ খাঁর ছেলে মোঃ হামিদ মিয়া (আর্জেন্টিনার সমর্থনকারী) ও ইসমাইল মিয়ার ছেলে খোকন মিয়া (ব্রাজিল সমর্থনকারীর) মাঝে কথা কাটাকাটি হয়।

ওই ঘটনার জের ধরে শনিবার হামিদ মিয়া রাস্তা দিয়া আসার সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা খোকন মিয়ার লোকজন এসে হামিদকে আক্রমন করে। হামিদের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসলে খোকন মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপরও হামলা করে। এ সময় খোকন মিয়ার লোকজনের আঘাতে প্রায় ১০ জন আহত হয়।

আহতদ গোলাপ খাঁ (৪৮)কে মুমূর্ষ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তাছাড়া অপর আহত ব্যক্তিরা হল আছিয়া বেগম (৬৫), হামিদ মিয়া (১৭), ইসমাইল খাঁ (১৮), আব্দুল আউয়াল (৭০), শরিফ খাঁ (৪২)কে নাসিরনগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ওই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে গুনিয়াউক ইউনিয়নের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু জাফর বলেন বিষয়টি আমি বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। তবে অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা নিব।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ