নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১০ জুলাই ২০২৬ | প্রিন্ট | পড়ুন মিনিটে
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”— এই চিরন্তন বাণীকে বুকে ধারণ করে আবারও এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন আখাউড়া পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হাজী সালাউদ্দিন ভূঁইয়া।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের আলেকপুর গ্রামের এক অসহায় নারী তার তিন সন্তান নিয়ে অত্যন্ত জরাজীর্ণ ও বসবাসের অনুপযোগী একটি ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন। মাথা গোঁজার একমাত্র ঠাঁই এই বাসস্থানটি মেরামতের সামর্থ্য ছিল না ওই পরিবারের। অসহায় এই বোনের চরম দুর্দশার কথা জানতে পেরে তাৎক্ষণিকভাবে সহায়তার হাত বাড়িয়ে দেন সমাজসেবক হাজী সালাউদ্দিন ভূঁইয়া। তিনি ওই পরিবারের ঘরটি বসবাসের উপযোগী করে মেরামতের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
হাজী সালাউদ্দিন ভূঁইয়া জানান, কে কোন গ্রামের বা কোন এলাকার, সেটা বড় বিষয় নয়। সবচেয়ে বড় কথা হলো আমরা সবাই মানুষ। মানুষ হয়ে আরেকজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। আমি আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করেছি।”
তিনি আরও বলেন, “অসহায় মানুষের কল্যাণে কাজ করার মাঝেই আমি আত্মতৃপ্তি পাই। এই সহযোগিতার ধারা আমার আজ নতুন নয়; অতীতেও আমি মানুষের পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও আজীবন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখব।
স্থানীয় এলাকাবাসী হাজী সালাউদ্দিন ভূঁইয়ার এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তারা জানান, সংকটের সময়ে এভাবে একজন নেতার এগিয়ে আসা সত্যিই প্রশংসনীয়। এই সহায়তার ফলে অসহায় পরিবারটি এখন মাথা গোঁজার একটি নিরাপদ আশ্রয় ফিরে পাবে।আলেকপুরে অসহায়। পরিবার