Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ বাসের ড্রাইভার ও হেলপার গ্রেফতার

  |   রবিবার, ১৯ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ বাসের  ড্রাইভার ও হেলপার গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রবিবার দুপুরে পুলিশের অভিযানে যাত্রীবাহী বাস থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করেছেন। এ ঘটনায় বাসের সুপারভাইজার,ড্রাইভার ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। হবিগঞ্জের লাখাই থেকে ছেড়ে আসা বাসে করে ওই তিনজন গাঁজা নিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে।

গ্রেপ্তারকৃতরা হলো, বাসের সুপারভাইজার কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আদমপুর এলাকার গাজী মুজিবুর রহমানের ছেলে গাজী মাহবুব (৩৫),বাসের ড্রাইভার মাদারীপুর জেলার সদর উপজেলার তিবারদি এলাকার লতিফ চকদারের ছেলে মোঃ রুবেল (৩০) ও বাসের হেলপার ঢাকা মোহাম্মদপুর এলাকার নাছিম মিয়ার ছেলে মাসুম মিয়া (৪০)। তাদের বিরুদ্ধে নাসিরনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, হবিগঞ্জ জেলার লাখাই থেকে ঢাকাগামী গোলাপ এন্টারপ্রাইজ বাসে গাঁজা পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে একটার দিকে লাখাই-ব্রাহ্মণবাড়িয়া সড়কের নাসিরনগর পূর্বপাড়া এলাকার বাসটিকে আটক করা হয়। পরে বাসের লকারে যাত্রীদের ব্যাগ রাখার স্হান তল্লাশি করে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ