Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় টেঁটাবিদ্ধ হয়ে নিহত ১

  |   শনিবার, ২৩ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় টেঁটাবিদ্ধ হয়ে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ হামলা ও টেঁটাবিদ্ধ করে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শুক্রবার (২২ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে উপজেলার চরচারতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ।

 

নিহত জামাল মুন্সি (৫০) চরচারতলা গ্রামের ফজলুল হক মুন্সির ছেলে ও আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সির ভাই।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চরচারতলা গ্রামের লতি বাড়ির লোকজনের সাথে নানা বিষয় নিয়ে মুন্সি বাড়ির বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার দিনগত রাতে লতি বাড়ির লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মুন্সি বাড়িতে হামলা করে। এ ঘটনায় গুরুতর আহত হন জামাল মুন্সি। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এই ঘটনায় ওই গ্রামে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ