Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় মধ্যবিত্তরা ম্যাসেজ দিলেই খাবার

  |   মঙ্গলবার, ১২ মে ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় মধ্যবিত্তরা ম্যাসেজ দিলেই খাবার

 ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

মধ্যবিত্তরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ম্যাসেঞ্জারে ম্যাসেজের মাধ্যমে তাঁদের পরিচয় জানালেই পেয়ে যাবে খাবার। এমন উদ্যোগ চালু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। অনলাইলন ভিত্তিক শপিং ‘বিডি নিডস’ এর মধ্যে গত দুই দিনে অর্ধশত পরিবারে খাদ্যসহায়তা পৌঁছে দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পরিস্থিতির শিকার মধ্যবিত্ত পরিবারের কেউ বিডি নিডসের প্যাইজে নিজেদের পরিচয়, লোকেশন ও মোবাইল নাম্বার ম্যাসেজ করলেই খাবার পৌঁছে দেয়া হচ্ছে। বিডি নিডসের পাঁচ সদস্যের দল লিটন দেবনাথ, মারিয়া আক্তার পান্না, আদিল রহমান জয়, মো. মোকাদ্দেস, বিজয় মল্লিক ঘরে ঘরে গিয়ে খাবার পৌঁছে দিচ্ছে। অন্য উদ্যোগের অংশ হিসেবে ইতিমধ্যেই আশুগঞ্জ ও সরাইলে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।  

বিডি নিডসের পরিচালক সোহান মাহমুদ জানান, বৈশ্বিক মহামারীতে ব্যবসার কথা চিন্তা না করে মধ্যবিত্ত পরিবারগুলোর কথা চিন্তা করে আমরা এই উদ্যোগ নিয়েছি। মানুষ বাঁচলে ব্যবসা করা যাবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ