Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় রবি টাওয়ারের ১ নাইট গার্ডের মরদেহ উদ্ধার

অমিত হাসান অপু:   |   মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় রবি টাওয়ারের ১ নাইট গার্ডের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রবি টাওয়ারের নাইট গার্ডের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে উপজেলার বুধন্তি এলাকায় রবি টাওয়ারের নিচ থেকে আবু লাল ভুঞা (৬০) নামের এ বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার বুধন্তি ইউনিয়নের বুধন্তি গ্রামের মৃত আব্দুল জব্বার ভূইয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, বুধন্তি এলাকায় রবি টাওয়ারে মধ্যরাতে চুরি সংঘটিত হয়েছে। এসময় টাওয়ারের নাইট গার্ড আবু লাল ডিউটিতে ছিল। ধারণা করা হচ্ছে চোররা তাকে মেরে টাওয়ারের যন্ত্রপাতি নিয়ে যায়। সকালে টাওয়ারের পাশে লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো: রাজু আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে রবি টাওয়ারে চুরি করার সময় চুরের দল নাইট গার্ড আবু লালকে মেরে ফেলেছে। তবে নিহতের শরীরে তেমন আঘাতের চিহ্ন নেই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে । ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ