Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

  |   রবিবার, ০৫ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ায় শাহ আলম (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। রোববার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর পঞ্চবটী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাহ আলম জেলা শহরের উত্তর পৈরতলা মৃত আসগর আলীর ছেলে।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে পুলিশ কন্ট্রোল রুম থেকে মরদেহটির বিষয়ে জানানো হলে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়।

তিনি আরও জানান, মরদেহটি মহাসড়ক থেকে উদ্ধার করা হলেও এটি সড়ক দূর্ঘটনা না অন্য কিছু তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর এই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ