Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় সম্পত্তির জন্য ছোট ভাইয়ের স্ত্রীর ওপর বড় ভাইয়ের হামলা

  |   বুধবার, ০৬ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় সম্পত্তির জন্য ছোট ভাইয়ের স্ত্রীর ওপর বড় ভাইয়ের হামলা

নিজস্ব প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভাই বোনের সম্পত্তির বিরোধের জেরে প্রবাসী ছোট ভাইয়ের স্ত্রীর ওপর হামলা চালিয়েছে নাসিরনগর হরিপুর ইউনিয়ন হরিণবেড় গ্রামের ভূমিদুস্য উসমান খান ও তার স্ত্রী।

এদিকে ইটালী প্রবাসী দাউদ খাঁনের স্ত্রী বলেন, আমার স্বামি উসমান খাঁর কাছে প্রায় ২০ লক্ষ টাকা পাঠিয়েছেন। আমি উক্ত টাকার হিসেব চাইতে গেলে সে টাকা বিভিন্ন ভাবে খরচ দেখিয়েছেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ওরা স্বামি স্ত্রীকে হত্যার উদ্যেশে আমাকে মারধর করে অচেতন অবস্থায় ঘরে তালা বন্দি করে রাখেন। এলাকার লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আমি কিছুটা সুস্থতাবোধ হলে ১৩/৮/২০ইং তারিখে ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ মামলা দায়ের করি মামলা নং P ৩৮২/২০।

দাউদ খাঁনের ছোট বোন সাবেরা খানম বলেন, বাবা মারা যাওয়ার পুর্বে আমাদের জাইগা জমি নিয়ে মামলা থাকাই মামলা চালানোর জন্য আমার বড় ভাইকে দায়িত্ব দেন কিন্তু সে বাবার সাথে জাল জালিয়াতি করেন। পরে এই বিষয়ে তার বাবা নাছির উদ্দীন খাঁ জানতে পারলে তাকে বাড়ি থেকে বের করে দেন। বিগত ৩/৫/২০২০ইং তারিখে বাবা মৃত্যুবরণ করলে বাবার লাশের সাথে সে বাড়িতে আসেন। এরপর সে আর বাড়ি থেকে যায়নি।

এদিকে উসমান খাঁ তার বাবার সম্পত্তি একে একে আত্মাসাত করে আসছে।এলাকার কিছু দুষ্কৃতিকারী লোকের মদদে বিভিন্ন লোকের কাছে ছোট ভাইদের সই জাল করে জমি বিক্রি করছেন।কিন্তু তার জাল জালিয়াতির বিষয়ে ছোট ভাই বোন জানতে পারলে তাকে জিজ্ঞাসা করলে উসমান খাঁ এবিষয়ে কোনো জবাব না দিয়ে তার ছোট ভাই বোন কে মারধর করে বাড়ি থেকে বাহির করে দেন।

সরেজমিনে নাসিরনগর হরিপুর ইউনিয়নের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করতে চেয়ারম্যান অফিসে গিয়ে তাকে পাওয়া যাইনি ৷ আরো জানা যাই উসমান খাঁর বিরুদ্ধে হত্যা মামলা ও ডাকাতি মামলা সহ অনেক মামলার আসামি।সে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছেন।কিন্তু তার বিরুদ্ধে কেউ মুখ খুললে তাকে ও মারধরের হুমকি দেই। এইজন্য কেই উসমান খাঁর বিরুদ্ধে মুখ খুলতে রাজি নয়।

নাসিরনগর থানার অফিসান ইনচার্জ (ওসি) জানান, তিনি বিষয়টি অবগত আছেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ