Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর দিনে দেশে ফিরেছে ৩৫ যাত্রী

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৪ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর দিনে দেশে ফিরেছে ৩৫ যাত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ করোনা শনাক্ত ও মৃত্যুর দিনে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে এসেছে ৩৫ জন যাত্রী।

জেলায় গত ২৪ ঘন্টায় ৪১৩ জনের করোনা শনাক্ত হয়েছে যা জেলায় একদিনের হিসেবে শনাক্তের সংখ্যায় রেকর্ড।একই সময়ে জেলায় করোনা সংক্রমিত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।যা এখন পর্যন্ত একদিনে করোনায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড।মঙ্গলবার সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

২৪ ঘন্টায় ব্রাহ্মণবাড়িয়ায় ৯৯৯ জনের নমুনা পরীক্ষায় ৪১৩ জন এর করোনা শনাক্ত হয়েছে।শনাক্তের হার ৪১.৩৪ শতাংশ।নতুন সনাক্ত ৪১৩ জনের মধ্যে সদরে ১৫৪ জন,নবীনগরে ১১০জন,কসবায় ৭৯ জন,বাঞ্ছারামপুরে ৩১ জন,নাসিরনগরে ১১২ জন,বিজয়নগরে ৮জন,আশুগঞ্জে ৭জন,আখাউড়ায় ৭ জন ও সরাইলের ৫ জন রয়েছেন।

এ নিয়ে জেলায় এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৮৫১৮ জনের তাদের মধ্যে সুস্থ হয়েছে ৪৯২১ জন।২৪ ঘন্টায় ৬ জন নিয়ে এখন পর্যন্তমারা গেছেন ১১৬ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৮ জন। বাড়িতে আইসোলেশনে আছেন ৩৪১৩ জন।

ব্রাহ্মণবাড়িয়ায় এর আগে ২৪ ঘন্টায় সর্বোচ্চ সংখ্যক রোগীর রেকর্ড ছিল গত ২৭শে জুলাই ঐদিন জেলায় ৯১৩ জনের নমুনা পরীক্ষায় ৩০২ জনের করোনা শনাক্ত হয়েছিল।আর করোনা সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ১লা আগস্ট ঐদিন জেলায় করুণা সংক্রমিত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছিল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ