Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্ত হয়ে সাবেক পৌর মেয়রের ভাবীর মৃত্যু

মো:আনিছুর রহমান   |   শনিবার, ০৭ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্ত হয়ে সাবেক পৌর মেয়রের ভাবীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার দুইবারের সাবেক মেয়র হেলাল উদ্দীনের বড় ভাই মরহুম হুমায়ুন কবির চিশতির স্ত্রী ও আওয়ামীলীগ নেতা আব্দুল খালেকের বড় বোন হুমায়রা বেগম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।

আজ শনিবার সকালে ঢাকা ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়।মুত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।তিনি তিন মেয়ে ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার বড় মেয়ে সপরিবারে লন্ডনে বসবাস করেন।তিনিও মেয়ের কাছে লন্ডনে যাওয়ার প্রক্রিয়াধীন ছিলেন।আজ বাদ যোহর উত্তর পৈরতলা চিশতিয়া জামে মসজিদে জানাযার নামাজ শেষে স্বামী হুমায়ুন কবির চিশতির কবরের পাশে তাকে দাফন করা হয়।

তার জানাযার পূর্বে স্মৃতি চারণ করে কান্নাজনিত কন্ঠে সাবেক পৌর মেয়র হেলাল বলেন,আমাদের পরিবারে বড় বউ হিসেবে মায়ের পরেই স্থান ছিল ভাবীর।তিনি আমাদের সবাইকে সন্তানের মত ভালবাসতেন।এসময় তিনি সবার কাছে ভাবীর পক্ষে ক্ষমা চেয়ে দোয়া প্রার্থনা করেন।

জানাযায় বিশিষ্টজনদের মধ্য উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, জেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট শাহানুর ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস, দৈনিক ব্রাহ্মণবাড়িয়া ইস্টার্ন মিডিয়া প্রত্রিকার সম্পাদক নজরুল ইসলাম ভুইয়া (বিল্লাল),সদর যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা, আওয়ামীগ নেতা হিরন মিয়া, মজিবুর রহমান, এসএম আলম, নজরুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ