Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ার জয়িতা হলেন নারী নেত্রী এডভোকেট তাসলিমা নিশাত

  |   মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ার জয়িতা হলেন নারী নেত্রী এডভোকেট তাসলিমা নিশাত

নিজস্ব প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া জেলার জয়িতা নির্বাচিত হয়েছেন বিশিষ্ট নারী নেত্রী ও সমাজসেবী এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত। জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কর্মসূচীর আওতায় ২০১৯ সনে ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী’ ক্যাটাগরিতে তাকে জেলা পর্যায়ে জয়িতা নির্বাচন করা হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সালমা আহমেদ স্বাক্ষরিত একপত্রে এই নির্বাচনের বিষয়টি জানানো হয়েছে। জয়িতা নির্বাচিত হওয়ায় আজ বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাকে সংবর্ধনা দেয়া হবে। আইনপেশায় নিযুক্ত নিশাত ব্রাহ্মণবাড়িয়ার অবহেলিত নারী ও প্রতিবন্ধিদের জন্যে সার্বক্ষনিক কাজ করছেন। পারিবারিক কলহে অসহায় নারীদের আইনী সহায়তা প্রদান, দরিদ্র নারীদের ভাগ্য পরিবর্তনে তার ভূমিকা অসামান্য।

২০১৪ সালে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সদরের সুিহলপুর ইউনিয়নের ঋষি সম্প্রদায়ের অবহেলিত নারীদের জীবন বদলে দিতে সক্ষম হন। সেখানে স্থায়ী প্রশিক্ষন কেন্দ্র গড়ে তোলেন। যাতে নিয়মিত প্রশিক্ষন গ্রহন করে ৫০ জনেরও বেশী নিজের জীবন বদলাতে সক্ষম হন। ঋষি পাড়ার ৩৭৫টি পরিবারের প্রত্যোকটি থেকে একজন করে প্রশিক্ষিত করা হয়। এছাড়া সদর উপজেলার ১১টি ইউনিয়নে এক হাজারেরও বেশী নারী প্রশিক্ষিত হয়েছেন তাসলিমা সুলতানার উদ্যোগে। জাতিসংঘের ইউএন উইম্যান এবং ইউএন সিডিএফ প্রতিনিধিদল ছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন প্রতিনিধি দল তার এসব কাজের ভূয়সী প্রশংসা করেছেন। নারী উন্নয়ন ফোরামের প্রকল্প ‘অপারিজতা’র জন্যে বিভাগীয় পর্যায়ে উদ্ভাবনী পুরস্কার অর্জন করেন। প্রতিবন্ধীদের সেবায়ও দীর্ঘ সময় ধরে নিয়োজিত রয়েছেন এই নারী নেত্রী। সুইড বাংলাদেশ পরিচালিত আসমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী স্কুল-এর প্রতিষ্ঠাকাল থেকে ১৫ বছর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে সুইড বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারন সম্পাদক। এছাড়াও তিনি ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন, ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন হুইল চেয়ার ক্রিকেট টিম,ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট টিমের উপদেষ্টা।

এডভোকেট নিশাত জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক। ১৯৮৯ সালে ছাত্রলীগে যোগদানের মাধ্যমে তিনি আওয়ামীলীগের রাজনীতিতে সম্পৃক্ত হন। ব্রাহ্মণবাড়িয়ার নারীদের ক্রীড়া বিকাশে তার বিশেষ অবদান রয়েছে। তিনি নারী সাংবাদিকতায় ফেলোশীপ প্রাপ্ত। “সালমা সোবহান ফেলোশীপ (ই-মিডিয়া) ব্যাচ-২০০৭ অর্জন করেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার পাঠকপ্রিয় সংবাদপত্র সাপ্তাহিক গতিপথের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। নারী উদ্যোক্তা হিসেবে এ বছরের ৮ই মার্চ জাতীয়ভাবে দি বিজনেস ষ্ট্যান্ডার্ড প্রদত্ত ‘আনষ্ট্যাপেবল ওম্যান এওয়ার্ড’ লাভ করেন। নানা ক্ষেত্রে সাফল্যজনক কর্মকান্ডের জন্যে নিশাত বিশ্বের বিভিন্ন দেশ সফর করেন।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর স্বেচ্ছাসেবক হিসেবে ২০০৩ সালে ভারত এবং ২০০৫ সালে অষ্ট্রেলিয়ার মেলবোর্ন,ব্রিসবেন,পার্থ,সিডনী ও সিঙ্গাপুর সফর করেন তিনি। সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে থাইল্যান্ড,ভিয়েতনাম এবং অষ্ট্রেলিয়ার সিডনী ও মেলবোর্ন সফর করেন। স্থানীয় সরকারের কার্য্যক্রম বিষয়ে প্রশিক্ষন গ্রহনে ২০১৬ সালে গভর্ন্যান্স প্রজেক্টের আওতায় শ্রীলংকা ও ভারতের কেরালা সফরে যান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ