Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় ডাল পরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধা নিহত

  |   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাল পরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধা নিহত

বিশেষ প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের সিংহগ্রামে ঘরের চালে ঝড়ে নারিকেল গাছের ডাল পরাকে কেন্দ্র করে দুই পক্ষের ঝগড়ার জেরে অকিল সরকার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে নিহতের পরিবার সূত্রে অভিযোগ রয়েছে।

 

 

এবিষয়ে অকিল সরকারের ছেলে প্রাণতোষ সরকার বলেন, সকালে ঝড় বৃষ্টিতে ভেঙ্গে একটি নারিকেল গাছের ডাল আমাদের ঘরের উপরে পড়ে যায়। বিষয়টি জানাতে আমার বাবা অকিল সরকার প্রতিপক্ষের বাড়ীতে যায়।এ সময় সুরেন্দ্র সরকার, রাখাল সরকার, গোপাল সরকার মিলে আমার বাবা হার্টের রোগী অকিল সরকারকে কিল, ঘুষি, লাথি মারে। এ সময় আমার বাবা অজ্ঞান হয়ে পড়ে যায়।পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

এ বিষয়ে প্রাণতোষ প্রশাসনের নিকট সুষ্ঠ বিচার দাবী করে।

 

এ বিষয়ে নাসিরনগর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তৃব্যরত চিকিৎসক মোঃ আল আমিন বলেন, রোগীটি হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা-নিরিক্ষা করে তাকে মৃত দেখতে পাই।

 

এ বিষয়ে নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেন জানান, বাড়ী নিয়ে তাদের দুপক্ষের মাঝে দীর্ঘদিন যাবৎ মামলা মোকদ্দমা চলে আসছিল। লাশের ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ