Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারে নিজেদের নাম দিলেন দুই ইউ পি সদস্য

  |   শনিবার, ৩০ মে ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারে নিজেদের নাম দিলেন দুই ইউ পি সদস্য

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

মরণব্যাধি করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগদ আড়াই হাজার টাকা করে দিচ্ছেন ঈদ উপহার হিসেবে। এজন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, শিক্ষক এবং সমাজের গণমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটি ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করেছে। তালিকা অনুযায়ী সারাদেশে ৫০ লাখ পরিবারকে দেয়া হচ্ছে ঈদ উপহার।

 

এরই অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় জেলায় ৭৫হাজার পরিবারকে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর আড়াই হাজার টাকা করে ঈদ উপহার। এই টাকা পাঠাতে মোবাইল নম্বর ও ভোটার আইডি কার্ডসহ জেলা শহরের পৌরসভা এবং ইউনিয়ন ভিত্তিক তালিকা তৈরি করে পাঠানো হয়েছে। এই তালিকায় তৈরিতে অনিয়মের অভিযোগে গত বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জেলার বিজয়নগরের বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, নবীনগর উপজেলার বীরগাঁও ইউপি চেয়ারম্যান কবির আহমেদ ও একই ইউপির এক সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

 

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রীর ঈদ উপহারের অর্থ পেতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নে ৬৫০জনের তালিকা পাঠানো হয়েছে। এ তালিকা তৈরি করতে অনিয়মের অভিযোগ উঠেছে। দরিদ্র ও দিনমজুর পরিবারের সেই তালিকায় দুইজন ইউপি সদস্য তাদের নিজের নাম এবং মোবাইল ফোন নম্বর দিয়েছেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনা হচ্ছে।

 

মজলিশপুর ইউনিয়নের তালিকায় ২৪৭নম্বরে নিজেকে ৫৮বছরের নির্মাণ শ্রমিক পরিচয় দিয়েছেন ইউপি সদস্য হারিছ মিয়া। নামের পাশে তার ০১৭২৮৭১৫৬১৯ নম্বর দিয়েছেন ও পিতার নাম লিখেছেন সোনা চান মিয়া।

 

একই ইউনিয়নের তালিকায় ৬১৭নম্বরে ৩৭বছরের নির্মাণ শ্রমিক পরিচয়ে ইউপি সদস্য হাছান নিজের নাম ও ০১৭৬৬৭১৪৭৭৬। তিনি পিতার নাম উল্লেখ করেছেন চাঁন মিয়া।

 

এবিষয়ে যোগাযোগ করা হলে ইউপি সদস্য হারিছ মিয়া বলেন, আমি তো ভাই পড়াশোনা জানি না। কেমনে কি হলো বুঝতে পারলাম না। ৫০জনের তালিকা দিয়েছি। এমন হবে ভাবতে পারি নাই।

 

অপর ইউপি সদস্য হাছান মিয়া বলেন, অফিস পিয়ন চন্দন আমার নাম-নাম্বার তালিকায় দিয়েছিল। আমি টাকা এখনো পায়নি।

 

এবিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া বলেন, আমি আগেও বলেছি, প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ও ওএমএসের তালিকা প্রণয়নে কোন প্রকার অনিয়মে ছাড় দেওয়া হবে না। তালিকাগুলো সংশোধন চলছে। তাদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ