Advertise with us
শিরোনাম
আখাউড়ায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন ও যুব ঋণ বিতরণ আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলী (স্বামী-স্ত্রী) স্ট্যান্ডরিলিজ আখাউড়ায় প্রবাসীর জায়গায় গাছের চারা কেটে ফেলার অভিযোগ আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৬ লাখ টাকার চোরাচালান জব্দ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৬ লাখ টাকার চোরাচালান জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালানীর ছেষট্টি লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ জব্দ করেছে বর্ডারগার্ড বিজিবি’র সদস্যরা।

শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪.৫০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিজিবির বিশেষ টহলদল এসব অবৈধ চোরাচালানী ঔষধ জব্দ করে।

ঔষধ জব্দের বিষয়টি নিশ্চিত করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাস্মদ ইমতিয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল সীমান্ত পিলার ২০০১/এমপি হতে আনুমানিক ৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর চান্দুরা বাইপাস নামক এলাকায় বিশেষ অভিযান চালায়।

এসময় ৬৬,৪৬,০০০/- (ছেষট্টি লক্ষ ছেচল্লিশ হাজার) টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার ক্যাপসুল, ট্যাবলেট, ভারতীয় কিউ কারপিন অলিভ অয়েল, ভারতীয় Mond সিগারেট জব্দ করে। পরে এসব জব্দকৃত মালামাল আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ