Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে কুটুক্তি করায় আব্দুন নূরের বিরুদ্ধে থানায় অভিযোগ

  |   মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে কুটুক্তি করায় আব্দুন নূরের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • ডেস্ক রিপোর্ট: মাওলানা আনসারীর জানাযার সূত্র ধরে ফেইসবুকে আব্দুন নূর তুষারের ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে কুটুক্তির প্রতিবাদে থানায় অভিযোগ দায়ের করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল। ২১ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় এই অভিযোগ দায়ের করা হয়। তুষার নাগরিক টিভির সিইও হিসেবে কর্মরত আছেন। এছাড়াও রাজিয়া কবির ও রিপন খান নামে আরো দুইজনকে আসামী করা হয়েছে।

তুষার তার ফেইসবুক আইডিতে গত ২০ এপ্রিল লিখেন “আজ ২০-০৪-২০২০ ইং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়ায় করোনা ভাইরাস কোভিড-১৯ পরীক্ষার আরটি-পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়।

সামাজিক দূরত্বের নমুনা দেখেন।

পুরো দেশটাই বি বাড়িয়া….. বলদ বাড়িয়া।”

 

বাদী রুবেল জানান, এখানে তিনি ব্রাহ্মণবাড়িয়াকে বলদ বাড়িয়া বলে ব্রাহ্মণবাড়িয়া বাসীর মনে কষ্ট,মানহানি ও ক্ষোভ উস্কে দিয়েছেন। এছাড়াও ২০১১ সালে সরকার কর্তৃক প্রজ্ঞাপনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়াকে বিবাড়িয়া বলা নিষেধ করা হয়। কিন্তু তা সত্বেও তিনি বি বাড়িয়া বলে আইন ভঙ্গ করেছেন। রুবেল আরো বলেন, তিনি তার ফেইসবুক আইডিতে ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে কুটুক্তি করার পর এখন পর্যন্ত কোন প্রকার অনুসূচনা মূলক স্ট্যাটাস দেননি ও সেই কুটুক্তি মূলক স্ট্যাটাম ডিলিট করেননি। ফলে ব্রাহ্মণবাড়িয়ার ৩২ লক্ষ মানিষের মনে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। রুবেল অচিরেই আব্দুন নূর তুষারকে গ্রেফতারের দাবী জানান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ