Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ার নার্সিং ইনস্টিটিউটে ৫০ শয্যা বিশিষ্ট আইসোলেশন কেন্দ্র হচ্ছে

  |   শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ার নার্সিং ইনস্টিটিউটে ৫০ শয্যা বিশিষ্ট আইসোলেশন কেন্দ্র হচ্ছে

আখাউড়ার আলো২৪ ডেস্ক:

করোনাভাইরাসেআক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটকে নতুন করে ৫০ শয্যা বিশিষ্ট আইসোলেশন কেন্দ্র করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর সভার মেয়র মিসেস নায়ার কবীর, সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. আবু সাঈদসহ কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভা শেষে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন সাংবাদিকদের বলেন, ব্রাহ্মণবাড়িয়া বক্ষব্যাধি হাসপাতালকে বর্তমানে আইসোলেশন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

 

সেখানে বর্তমানে ১৭ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। বক্ষব্যাধি হাসপাতালে মাত্র ২৫টি বেড রয়েছে। এ অবস্থায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়তে থাকায় ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটকে নতুন করে ৫০ শয্যা বিশিষ্ট আইসোলেশন কেন্দ্র করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

 

 

পরবর্তীতে নব-নির্মিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এবং ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজকে আইসোলেশনের জন্যে প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করার জন্যে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এদিকে, সভা শেষে সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ সাংবাদিকদের জানান, জেলায় বর্তমানে ৩২ জন  করোনা আক্রান্ত রোগী রয়েছে। এদের মধ্যে ১৭ জনকে বক্ষব্যাধি হাসপাতালে, ৬জন বিজয়নগর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে, ২ জন আখাউড়ায় সেলফ কোয়ারেন্টাইনে, দুইজন ঢাকায়, একজন কুমিল্লায়, একজন ময়মনসিংহে চিকিৎসা নিচ্ছেন।

তিনি বলেন, একজন রোগী সুস্থ হয়েছেন ও দুইজন মারা গেছেন। জেলার সকল মহলকে নিয়ে করোনা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

 

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ