Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় অনিয়মের অভিযোগে দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

  |   বৃহস্পতিবার, ২৮ মে ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় অনিয়মের অভিযোগে দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

বিশেষ প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ ও গরীব-অসহায় পরিবারের জন্য দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগে জেলার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ এবং বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন ভূইয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে তাদেরকে বরখাস্ত করে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ বিকেলে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন দুই ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্থ ও হতদরিদ্র ৫০ লাখ পরিবারকে ঈদ উপহার হিসেবে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে আড়াই হাজার টাকা করে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রাহ্মণবাড়িয়া জেলায় ঈদ উপহার দেয়া হবে ৭৫ হাজার পরিবারকে।

 

ইতোমধ্যে ২৫ হাজারেরও বেশি পরিবারের কাছে উপহারের টাকা পৌঁছেছে। তবে এই উপহারের তালিকা তৈরিতে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ভূইয়া ও নবীনগর উপজেলার বীরগাঁও ইউপি চেয়ারম্যান কবির আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠে। জেলা প্রশাসন অভিযোগ তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় সরকার বিভাগে চিঠি দেয়। সেই চিঠির আলোকেই তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ