Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ক্যাম্পে জন্মদিন উদযাপন: এসআই কামরুজ্জামানকে প্রত্যাহার

  |   বুধবার, ০৩ জুন ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ক্যাম্পে জন্মদিন উদযাপন: এসআই কামরুজ্জামানকে প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি;

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক পুলিশ ক্যাম্পের ইনচার্জের জন্মদিন পালন করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা মুখে সংবাদ প্রকাশের পর উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান নামের ওই ক্যাম্প ইনচার্জকে প্রত্যাহার করা হয়েছে।

 

বুধবার ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আনিসুর রহমান এক আদেশে তাকে অরুয়াইল পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে সরাইল থানায় সংযুক্ত করেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, জেলার সরাইল উপজেলার প্রত্যন্ত এলাকা অরুয়াইলে একটি পুলিশ ক্যাম্প রয়েছে। নিজস্ব ভবন না থাকায় অরুয়াইল ইউনিয়ন পরিষদেরই কয়েকটি কক্ষে এই পুলিশ ক্যাম্পের কার্যক্রম চলছে।

গত পহেলা জুন (সোমবার) ওই ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামরুজ্জামানের ৩৯তম জন্মদিন ছিল। এই দিনটি উদযাপন করতে ওইদিন রাতেই এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় ইউনিয়ন পরিষদের ভেতরে পুলিশ ক্যাম্পের পাশে ইউপি ডিজিটাল সেন্টারের কক্ষে। বেলুন ও রঙিন কাগজ দিয়ে সাজানো হয় ডিজিটাল সেন্টারের কক্ষটি। আনা হয় আলাদা আলাদা তিনটি কেক। এছাড়াও ছিল বিভিন্ন ফল ও বিস্কুট। আর এসআই কামরুজ্জামানের মাথায় পড়িয়ে দেওয়া হয় জন্মদিনের কাগজের টুপি।

আয়োজিত অনুষ্ঠানে ক্যাম্পের পুলিশ সদস্য, স্থানীয় বাজারের ব্যবসায়ীবৃন্দ ও যুবকেরা উপস্থিত ছিলেন। করা হয় দলবদ্ধ ভাবে ফটোসেশান। সেই জমকালো অনুষ্ঠানের ছবি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। দেশে করোনা ভাইরাসের সচেতনতায় সরকার যখন সামাজিক দূরত্ব মেনে চলতে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন, তখন একজন পুলিশ কর্মকর্তার এমন জন্মদিন পালন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ