Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের তালিকায় অনিয়মের অভিযোগে ১ নারী সদস্য বহিষ্কার        

  |   বুধবার, ১০ জুন ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের তালিকায় অনিয়মের অভিযোগে ১ নারী সদস্য বহিষ্কার        

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আড়াই হাজার টাকা ঈদ উপহারের তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলার লাউরফতেপুর ইউনিয়নের সংরক্ষিত এক নারী সদস্যকে সাময়িক বহিষ্কার করা করা হয়েছে।

 

মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এক প্রজ্ঞাপনে লাউরফতেপুর ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পূর্ণিমা রাণী বনিককে সাময়িক বহিষ্কারাদেশ জারি করেন।

 

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী এই প্রজ্ঞাপনে সাক্ষর করেন।

 

ওই প্রজ্ঞাপনে বলা হয়, সরকার বিরোধী নিয়ম ব্যতয় ঘটিয়ে প্রধানমন্ত্রী প্রদত্ত ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তার কর্মসূচির সুবিধাভোগী তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে।

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯এর ৩৪(৪) ধারা অনুযায়ী উক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯এর ৩৪(১) ধারা অনুযায়ী তাকে স্বীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ