Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ১ যুবকের মৃত্যু

  |   রবিবার, ২০ জুন ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ১ যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল আহাদ (২২) নামের এক ওয়ার্কশপ মিস্ত্রি নিহত হয়েছেন।

আজ রবিবার (২০ জুন) দুপুরে জেলা শহরের ভাদুঘরে একটি ওয়ার্কশপে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল আহাদ পৌর এলাকার চান্ডারখিলের দ্বীন ইসলামের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, আহাদ ভাদুঘরে হুজুরবাড়ি এলাকায় একটি ওয়ার্কশপে ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কাজ করতেন। ১৪ দিন আগে সদর উপজেলার ঘাটুরায় সেনু মিয়ার মেয়ে নিমা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর কয়েকদিন আগে কাজে যোগ দেন। রোববার দুপুরে ওয়ার্কশপের ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ করতে গেলে মেশিনটি বিদ্যুতায়িত হয়। এতে আব্দুল আহাদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ