Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউন ভেঙ্গে দুপক্ষের সংঘর্ষে আহত ৫০

  |   রবিবার, ২৬ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউন ভেঙ্গে দুপক্ষের সংঘর্ষে আহত ৫০

বিশেষ প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সংর্ঘষ আর টেটা যুদ্ধ নিয়ে নতুন করে বলার অপেক্ষা থাকে না। সকলেরই জানা আছে এই সংর্ঘষ নিয়ে। আধুনিক যুগে এই সংর্ঘষ সবাইকে অবাক করে তুলে।

 

করোনা পরিস্থিতিতে লকডাউন ভেঙে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাওনা টাকা ও ডিস ব্যবসা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সংঘর্ষে ৫০ জন আহত হয়েছে। শনিবার বিকেলে জেলার বিজয়নগর ও সরাইলে পাওনা টাকা ও ডিসের ব্যবসা নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

 

হাসপাতালে চিকিৎসা নেয়া কয়েকজন আহত ব্যক্তি জানায়, আদমপুর গ্রামের মলাই ভূইয়ার ছেলে আকাশ ভূইয়া ২ লক্ষ ৫০ হাজার টাকা পাইত জাহাঙ্গীর সর্দার বাড়ির সমুনের কাছে। আকাশকে পাওনা টাকা দিবে বলে ফোন দিয়ে নিয়ে যায় সুমন। আকাশ, সুমনের কাছে টাকা দাবি করলে দু’জনের মধ্যে তর্কবির্তক হয়ে। এক পর্যায়ে দু’জনের মধ্যে হাতাহাতি হয়। পরে বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশত আহত হয়।

 

আহতরা হলেন, জাকির হোসেন (৩৭,) বাবলা (১৭), আকাশ ভূইয়া (২৫), ডালিম ভূইয়া (২৬), বাবু (১৭), সোহাগ ভুঁইয়া (২৪), যুবায়ের ভূইয়া (২২), তোফাজ্জল (২৬), সেলিনা (৩০), আরিফ (২৪), কবির (৩০)। এখনো আহত বাকিদের নাম, পরিচয় জানা যায়নি।

 

এদিকে সরাইলের ধরন্তি এলাকায় ডিসের ব্যবসাকে কেন্দ্র করে চাচা ভাতিজার মধ্যে সংঘর্ষে ২০জন আহত হয়েছে। এদের মধ্যে ৩ জনকে গুরুতর আহতাবস্থায় জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

 

পুলিশ জানায়, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ