Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বশেষ আসা ৩০৬ জনের ফলাফল করোনা নেগেটিভ

  |   মঙ্গলবার, ১২ মে ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বশেষ আসা ৩০৬ জনের ফলাফল করোনা নেগেটিভ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

গত তিনদিন ব্রাহ্মণবাড়িয়ার যে ৩০৬ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে তাঁদের কারোর শরীরেই করোনা পাওয়া যায় নি। জেলায় আক্রান্ত ৬০ জনের মধ্যে ৩৬ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বক্ষব্যধি হাসপাতালের আইসোলেশনে আছেন মাত্র ১৭ জন, যার মধ্যে এক পরিবারেই ১০ জন। করোনা পরিস্থিতির শুরুর দিকে জেলায় দুই জন মারা যায়।

সব মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়ার করোনা পরিস্থিতির উন্নতি হতে চলছে। তবে দোকানপাট খোলা রাখা না রাখা নিয়ে যে লোকুচুরি শুরু হয়েছে তাতে আবারো সংক্রমণের শঙ্কা বেড়ে গেছে।

ইতিমধ্যেই ব্রাহ্মণবাড়িয়াতে কোনো ধরণের দোকানপাট খোলা না রাখার বিষয়ে ব্যবসায়ি সংগঠন নিজেদের সিদ্ধান্তের কথা জানালেও সেটি মানছেন না সাধারন ব্যবসায়িরা।

কখনো কখনো লুকিয়ে কখনো প্রকাশ্যেই তাঁরা দোকান খোলা রাখছেন। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ১২ মে পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাজার ২৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে এক হাজার ৯০০ জনের নমুনা ফলাফল পাওয়া গেছে। গত ১০, ১১ ও ১২ মে আসা ৩০৬ জনের ফলাফলে কারো করোনা পজেটিভ আসেনি।

সূত্র জানায়, আখাউড়া উপজেলায় আক্রান্ত ১৪ জনের মধ্যে ১৩ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন একজন। সরাইলে আক্রান্ত একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নবীনগেরর ১৬ জন মধ্যে পাঁচজন, সদরের চারজনের মধ্যে দুইজন, বিজয়নগরের নয়জনের মধ্যে সাতজন, বাঞ্ছারামপুরের ছয়জনের মধ্যে একজন সুস্থ হয়েছেন।

এছাড়া নাসিরনগরের নয়জনের মধ্যে সাতজন সুস্থ হয়ে ফিরেছেন। মারা গেছেন একজন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ