Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় ২৭ লাখ টাকারও বেশি গাঁজা ও ট্রাকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার  

  |   বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় ২৭ লাখ টাকারও বেশি গাঁজা ও ট্রাকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার  
 আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সেতুর টোলপস্নাজা এলাকা থেকে ১৯ কেজি গাঁজা ও ০১ টি ট্রাক’সহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে এবং অত্র জেলা  সদরের আহরন্দ বাসষ্ট্যান্ড এলাকা থেকে ০৬ কেজি গাঁজা’সহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।
 ভৈরব র‍্যাব এর পৃথক ২ টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় অত্র ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসেন এর নেতৃত্বে একটি আভিযানিক দল বৃহস্পতিবার  ২২ অক্টোবর সকাল সাড়ে ৮ টার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন সৈয়দ নজররল ইসলাম সেতুর টোলপ্লাজার ২০০ গজ পূর্ব পার্শ্বে ঢাকা-সিলেট মহাসড়কের উপর ১ টি ট্রাক তল্লাশী করে ১৯ কেজি গাঁজা সহ নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার মজলিস পুর এলাকার মৃত আঃ হেলিম খান ঠাকুরের ছেলে  সাইফুল ইসলাম খান ঠাকুর ওরফে মিলন (৬৫) কে গ্রেফতার করা হয়।  এসময় ট্রাকটি কে জব্দ করা হয় এবং  উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ২৫ লক্ষ ৭০ হাজার টাকা। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার সময় অত্র জেলার সদর থানাধীন আহরন্দ বাসষ্ট্যান্ড এর সামনে পাকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার বাগড়া নয়নপুর গ্রামের শাহজাহান মিয়ার পুত্র মোঃ রশিদ মিয়া (৩৮) কে ৬ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ১ লক্ষ ৮০ হাজাট টাকা। ধৃত আসামীর বিরুদ্ধে জেলার সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ