Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আশরাফুল,সম্পাদক জুয়েল

  |   বুধবার, ২৯ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আশরাফুল,সম্পাদক জুয়েল

অমিত হাসান অপু:

আশরাফুল হাসান তপুকে সভাপতি, মোঃজুয়েল মিয়াকে সাধারণ সম্পাদক এবং মোঃগোলাম কিবরিয়া মাহবুবকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট( আংশিক) কমিটির ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার(২৮ জুলাই)রাতে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হাসান আল মামুনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১ বছর মেয়াদী উক্ত কমিটি ঘোষিত হয়েছে।বিজ্ঞপ্তিতে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ও প্রদান করা হয়েছে।প্রকাশিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন কাজী রাজীউর রহমান তানভীর,আসাদ ভূঁইয়া,এম আর মূসা ইসলাম,ও মশিউর রহমান ইমন।যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন ফুরকান উদ্দিন মুন্না ও সোহা কবির তিন্নি।তাসকিন আহমেদ রনি ঠাকুরকে সহ-সাংগঠনিক সম্পাদক,শাহেল আহমেদকে দপ্তর সম্পাদক,মুস্তাকিম মিয়াকে অর্থ সম্পাদক,কে এম ফখরুল ইসলামকে প্রচার ও প্রকাশনা সম্পাদক,মাসুম আহমেদকে সাহিত্য বিষয়ক সম্পাদক ও আয়েশা সিদ্দিকা আশা মনিকে ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও ডাকসু ভিপি নুরুর হক নুর বলেন,কল্যাণমুখী রাষ্ট্র গঠণ এবং ছাত্র তথা গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামের সহযোদ্ধাদের প্রতি সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতি সন্তান ঢাবি ছাত্র আতাউল্লাহ বলেন,ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে গঠিত হওয়া ছাত্র অধিকার পরিষদ ছাত্র জনতার অধিকার আদায়ে শুরু থেকে এখন পর্যন্ত সোচ্চার ছিল এবং ভবিষ্যতে ও থাকবে ইনশাআল্লাহ। ডাকসু ভিপি নুরুল হক নুরের নতুন রাজনৈতিক দল গঠনের পর থেকে আগের চেয়ে অনেক গুণ বেশি সারা পাচ্ছি আমরা। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আমাদের সাথে কাজ করার জন্য আগ্রহ দেখাচ্ছে।এরই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রায় সবগুলো জেলায় কমিটি দেয়ার কাজ চলছে।যুবকদের সংগঠিত করার জন্য যুব অধিকার পরিষদ,শ্রমিকদের সংগঠিত করার জন্য শ্রমিক অধিকার পরিষদ এবং প্রবাসীদের সংগঠিত করার জন্য প্রবাসী অধিকার পরিষদ গঠন করেছি।জনগন যদি আমাদের পাশে থাকে তাহলে তাদের অধিকার ফিরিয়ে দিব ইনশাআল্লাহ।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ,ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নবনির্বাচিত সভাপতি আশরাফুল হাসান তপু বলেন,ছাত্র অধিকার পরিষদ গণমানুষের অধিকার আদায়ের পাশাপাশি ছাত্র জনতার বিপদের সময় অতীতের ন্যায় ভবিষ্যতে ও পাশে থাকবে ইনশাআল্লাহ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ