Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে একদিনে ২ খুন!

  |   বুধবার, ০১ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে একদিনে ২ খুন!

 

আশরাফুল মামুনঃব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পৃথক ঘটনায় ২ জন খুন হয়েছে। মঙ্গলবার দিনগড রাতে উপজেলার মজলিশপুর ও পৌর শহেরর বণিক পাড়ায় এ খুনের ঘটনা ঘটে। নিহতরা হল সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের শিশু মিয়া (৬০) ও অপীজন সদর কান্দিপাড়া এলাকার মোঃ শুভ (১৭), পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে ,গত রাতে মজলিশপুর ইউপির আনন্দপুর গ্রামে বাড়ির রাস্তার মাটি কাটা নিয়ে মৃত কফিল উদ্দিনের ছেলে শিশু মিয়ার সাথে তার প্রতিপক্ষ রতন, উজ্জল ও শফিক মিয়ার সাথে তর্কবিতর্ক হয়।
এ সময় রতনের লোকজন মাটি কেটে নিয়ে গেলে শিশু মিয়ার লোকজন বাধা দেয়। পরে রতনের লোকজন শিশু মিয়া ও তার পরিবারের উপর হামলা চালায়। গুরুতর অবস্থায় তাদের সদর হাসপাতালে নিয়ে আসলে শিশু মিয়াকে চিকিৎসক মৃত ঘোষনা করে।

এ ঘটনায় আরো ২ জন আহত হয়। এদিকে একই সময়ে পূর্ব বিরোধের জের ধরে বণিক পাড়া এলাকায় প্রতিপক্ষ তুষারের ছুরিকাঘাতে কান্দিপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে শুভ নিহত হয়। বেশ কয়েক দিন আগে তুষার ও শুভর মধ্যে জুনিয়র সিনিয়র নিয়ে ঝগড়া হয়।
এরই জের ধরে শুভর উপর হামলা চালায় তুষার। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ