Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব নির্বাচন-সভাপতি জামি,সম্পাদক বিজন

  |   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব নির্বাচন-সভাপতি জামি,সম্পাদক বিজন

আখাউড়ার আলো ২৪ ডেক্স:

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারন নির্বাচন-২০২০ এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে রিয়াজ উদ্দিন জামি সভাপতি ও জাবেদ রহিম বিজন সাধারন সম্পাদক হিসেবে বিজয়ী হয়েছেন।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে বিরতিহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে অন্যান্য বিজয়ীরা হলেন – সিনিয়র সহসভাপতি পদে পীযুষ কান্তি আচার্য্য , সহ-সভাপতি পদে ইব্রাহিম খান শাহদাৎ, কোষাধ্যক্ষ সম্পাদক পদে নজরুল ইসলাম শাহজাদা, দপ্তর সম্পাদক পদে মোঃ মুজিবুর রহমান ও সাংস্কৃতিক ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোজাম্মেল হোসেন চৌধুরী।

নির্বাচনে ১১ পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চারটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চারজনকে বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশন। বিজয়ীরা হলেন – যুগ্ম সাধারন সম্পাদক পদে সৈয়দ রিয়াজ আহমেদ অপু (দৈনিক ভোরের কাগজ), পাঠাগার ও ক্রীড়া সম্পাদক এইচ.এম. সিরাজ (দৈনিক শেয়ার বিজ), সাধারন সদস্য পদে মোঃ মনির হোসেন (দৈনিক দেশ রূপান্তর) এবং সাধারন সদস্য পদে ফরহাদুল ইসলাম পারভেজ (আলোকিত বাংলাদেশ)।

জেলা নির্বাচন কর্মকর্তা ও প্রেস ক্লাব নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষনা করেন। তিনি জানান, শান্তিপূর্ণ সুশৃঙ্খল পরিবেশ ও উৎসবমুখর ভাবে ভোট গ্রহণ সম্পন্ন করা হয়েছে। তিনি জানান, চারটি পদে প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় চারজনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ