Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ভারতীয় দর্শকের ‘দুলাভাই’ ডাকে সাড়া দিলেন মালিক…

  |   মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ভারতীয় দর্শকের ‘দুলাভাই’ ডাকে সাড়া দিলেন মালিক…

আখাউড়ার আলো ২৪ ডেস্ক#

জন্মগত সুত্রে পাকিস্তানের নাগরিক শোয়েব মালিক। দীর্ঘদিন ধরে খেলছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলে। তবে বৈবাহিক সুত্রে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথেও তার রয়েছে আত্মীয়তার সম্পর্ক। কেননা ২০১০ সালে ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেছেন তিনি।

এ কারণে পাকিস্তানি নাগরিক হয়ে ভারতের কাছে তিনি তাদের ‘জামাইবাবু’। সানিয়ার সাথে বিয়ের পরে ভারতের সাথে মালিকের সম্পর্কটাও হয়েছে বেশ পোক্ত। স্ত্রীর সাথে বসে প্রায়ই তিনি উপভোগ করেন ভারতের ম্যাচ, কখনো হয়তো সানিয়ার মন জয় করতে সমর্থনও দেন ভারতীয় ক্রিকেট দলকে।

কিন্তু ভারত-পাকিস্তান যখন মুখোমুখি তখন আর এটির সুযোগ থাকে না। তখন মালিক পুরোপুরি ভারতের শত্রু, ভুলে যান আত্মীয়তার সম্পর্কের কথা। তবে উৎসুক দর্শকরা কি আর ভুলতে দেন সে কথা!

রোববার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে দুবাইতে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। ম্যাচের একপর্যায়ে ভারতের ব্যাটিংয়ের সময় সীমানায় ফিল্ডিং করতে আসেন মালিক। তখন পেছন থেকে তাকে ‘দুলাভাই’ বলে ডাকতে থাকেন ভারতীয় দর্শকরা।

ভারতীয় সমর্থকরা বেশ কয়েকবার, ‘দুলাভাই, এদিকে তাকাও’ বলে ডাক দেয়ার পরে মালিক ঘাড় ঘুরিয়ে সেই ভারতীয় সমর্থকের দিকে তাকিয়ে হাতও নাড়ান। সাড়া পেয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন ভারতীয় সেই দর্শক। এই ঘটনার ভিডিও এখন ছড়িয়ে পড়েছে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ