Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

বাঞ্ছারামপুরে যুবলীগ নেতার নকল ট্যাং তৈরির কারখানা সিলগালা।

  |   বৃহস্পতিবার, ০৯ মে ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

বাঞ্ছারামপুরে যুবলীগ নেতার নকল ট্যাং তৈরির কারখানা সিলগালা।

আখাউড়ার আলো ডেস্ক#

আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরের নকল ট্যাং কারখানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়।

ওই কারখানাটি বাঞ্ছারামপুরের ফরদাবাদ ইউনিয়ন যুবলীগ নেতা জামাল হোসেনের বলে জানা গেছে।

ইউএনও শরীফুল ইসলাম জানান, আজ দুপুরে উপজেলা সদরের সাব রেজিস্ট্রি অফিসের পেছনের ওই নকল ট্যাং তৈরির কারখানায় অভিযান চালানো হয়।

এ সময় কারখানার দুই কর্মচারী মামুন ও মনিরুল ইসলামকে আটক করে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে কারখানার ট্যাং তৈরির মেশিনসহ মালামাল জব্দ করে কারখানাটি সিলগালা করা হয়। তবে ভ্রাম্যামাণ আদালতের অভিযানের সময় কারখানার মালিক পালিয়ে গেছে।

জানা যায়, উপজেলা সদরের বেইলী ব্রিজ সংলগ্ন একটি টিনশেড ভবন থেকে ট্যাং তৈরীর বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ করা হয়। মালামালের মধ্যে আটা তিন বস্তা, তৈরিকৃত নকল ট্যাং ১০০টি, খালি বোতল ৫০টি, কার্টুন ১০টি, খালি জার ২০০টি, লাল রং ৫ কেজি, চিনি ৪ বস্তা, ফ্লাডিং পাউডার ৫ প্যাকেট,

মিকচার মেশিন ৪টি, আইকা ৫টি, লেভেলিং মেশিন ১টি, ওয়েট মেশিন ১টি এবং এ-ওয়ান কঞ্জুমার প্রোডাক্টস ঢাকা বাংলাদেশ নামে বিপুল সংখ্যক নকল ছাপানো লেভেল জব্দ করা হয়। পরে জব্দ করা মালামাল উপজেলা পরিষদ চত্বরে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

যুবলীগ নেতা জামাল হোসেনের বিরুদ্ধে নকল ট্যাং তৈরির পাশাপাশি ভোজ্য তেলসহ বিভিন্ন পণ্য নকল করার অভিযোগ রয়েছে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ