Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ভারতে ইডিআই সিষ্টেম চালু হওয়ায় আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

  |   শনিবার, ১৭ অগাস্ট ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ভারতে ইডিআই সিষ্টেম চালু হওয়ায় আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

মহি উদ্দীন মিশু#

ভারতের আগরতলা আর্ন্তজাতিক স্থলবন্দরে  নতুন প্রযুক্তি সম্পন্ন ইলেক্ট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ (ইডিআই) সিস্টেম চালু হওয়ায় ‘গ্যাঁড়াকলে’ বাংলাদেশি ব্যবসায়ীরা।

ঈদ উল আযহা উপলক্ষে টানা ৬দিন বন্ধের পর শনিবার (১৭ আগস্ট) থেকে বাণিজ্য শুরু হওয়ার কথা থাকলেও অনির্দিষ্টকালের জন্য আখাউড়া-আগরতলা স্থলবন্দর সীমান্ত পথে ফের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।

বাংলাদেশি ব্যবসায়ীদের অভিযোগ, পূর্ব কোনও ঘোষণা ছাড়া হঠাৎ করে ভারতীয় কাস্টমস সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগরতলা বন্দরে ইডিআই (ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ) ব্যবস্থা চালু করায় ‘মুখ থুবড়ে’ পড়েছে আখাউড়া-আগরতলা স্থলবন্দর সীমান্তের আমদানি-রফতানি বাণিজ্য। ত্রিপুরায় রফতানির অপেক্ষায় অনেক পণ্যবাহী ট্রাক আখাউড়া বন্দরে আটকা পড়ে আছে। এ নতুন নিয়মের জটিলতায় বন্ধ রয়েছে মাছ রফতানি বাণিজ্য। হঠাৎ সিদ্ধান্তে দু’দেশের বাণিজ্য বন্ধ থাকায় অস্বস্তি বিরাজ করছে বাংলাদেশি ব্যবসায়ীদের মাঝে।

আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন ভুঁইয়া জানান, ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষের ইলেক্ট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ (ইডিআই) জটিলতায় বাংলাদেশি ব্যবসায়ীরা এখন পড়েছেন মারাত্মক বিপাকে। পচনশীল পণ্যসহ মালামাল বোঝাই ট্রাক আখাউড়া বন্দরে ভারতে রফতানির অপেক্ষায় পড়ে আছে। এতে রফতানি বাণিজ্য বাধাগ্রস্তসহ ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

আখাউড়া কাস্টমস সুপার শান্তি বরণ চাকমা বলেন, ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষের নতুন নিয়মের জটিলতায় আখাউড়া স্থলবন্দরে পচনশীল পণ্যবোঝাই ট্রাক আটকা পড়ে আছে। সমস্যা দ্রুত সমাধান হওয়া প্রয়োজন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ