শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভারতে যাওয়ার চেষ্টা কালে আখাউড়া ইমিগ্রেশনে জামাই শশুর আটক

রওনক ইসলাম   |   মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারতে যাওয়ার চেষ্টা কালে আখাউড়া ইমিগ্রেশনে জামাই শশুর আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সুকুমার বড়ুয়া(৭৪) ও প্রণম কান্তি বড়ুয়া (৫৩) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার বিকালে আখাউড়া চেকপোষ্টের ইমিগ্রেশন ভবন থেকে তাঁদের আটক করা হয়।আটক সুকুমার বড়ুয়া চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগের সভাপতি এবং প্রণব কান্তি বড়ুয়া চট্টগ্রাম মেডিকেল কলেজের সিন্ডিকেট সদস্য ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্যা।

আটককৃতরা সম্পর্কে জামাই শ্বশুর বলে জানা যায়।
আখাউড়া চেকপোষ্টের ইমিগ্রেশন পুলিশ ইনচার্জ মো. খায়রুল আলম খবরের কাগজকে বলেন, ভারতে যাওয়ার জন্য আজ বিকালে আখাউড়া চেপোষ্টের ইমিগ্রেশন ভবনে প্রবেশ করেন তাঁরা।

এসময় তাদের চলাফেরা দেখে আমাদের সন্দেহ হয়। পরে খোঁজখবর নিয়ে জানতে পারি তাঁরা একাধিক মামলার আসামী।এর মধ্যে চট্টগ্রামের রাউজান থানায় সুকুমার বড়ুয়ার নামে একটি ও সাংবাদিক প্রণব কান্তি বড়ুয়ার নামে চারটি মামলা রয়েছে। এসময় তাদের আটক করে আখাউড়া থানা পুলিয়ের হাতে সপোর্দ করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ