Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

মদ বিয়ার ও বিপুল পরিমাণ মাদক সহ আখাউড়া, বিজয়নগরে গ্রেফতার ৪

  |   বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

মদ বিয়ার ও বিপুল পরিমাণ মাদক সহ আখাউড়া, বিজয়নগরে গ্রেফতার ৪
  • আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক আখাউড়া ও বিজয়নগর উপজেলায় বিজিবি কর্তৃক পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ১৫ বোতল হুইস্কি, ১৪ বোতল ইস্কফ, ০৫ বোতল বিয়ার ক্যান, ০৮ কেজি গাঁজা এবং ৪৮৫ পিস ভারতীয় ইয়াবা’সহ ০৪ জন মাদক চোরাকারবারী আটক করা হয়। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইকবাল হোসেন বুধবার (৩০ সেপ্টেম্বর ) প্রেস বিজ্ঞপ্তি নং-৭১/২০ এর মাধ্যমে জানান, জেলার আখাউড়া উপজেলাধীন ফকিরমোড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আনন্দপুর নামক স্থান হতে ০৯ বোতল ভারতীয় ইস্কফ জব্দ করা হয় এবং বিজয়নগর উপজেলার মুকুন্দপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কামালমোড়া নামক স্থান হতে ০৪ কেজি গাঁজা ও ১৫ বোতল হুইস্কি জব্দ করা হয়। এছাড়াও মুকুন্দপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার তোফায়েল নগর নামক স্থান হতে ৪৮৫ পিস ভারতীয় ইয়াবা, বাংলাদেশী নগদ ৯,৭১৫ টাকা ও ০১টি মোবাইল’সহ ০১ জন মাদক চোরাকারবারী আটক করা হয়, আটককৃত চোরাকারবারীরা হলেন নবীনগর উপজেলার বিদ্যাকুট গংগানগর গ্রামের হোসেন মিয়ার পুত্র উবায়দুল হোসেন সোহাগ (২০), এদিকে আখাউড়া ফায়ার সর্ভিস এলাকা হতে ০৪ কেজি ভারতীয় গাঁজা ও ০১টি অটোরিক্সা সহ ০৩ জন আসামী আটক করা হয়। আটককৃত আসামীরা হলেন, নরসিংদী জেলা সদরের উত্তর বাঘ এলাকার শিরামপুর গ্রামের মানিক মিয়ার পুত্র তারেক হোসেন বিজয় (১৮), বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে মোঃ তাজুল ইসলাম সরকার (২৭) এবং একই এলাকার আঃ রশিদের ছেলে মোঃ তানভীর আহম্মেদ (২৩),অন্যদিকে আখাউড়া উপজেলাধীন গংগাসাগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার জয়নগর নামক স্থান হতে ০৫ বোতল ভারতীয় ইস্কফ ও ০৫ বোতল বিয়ার ক্যান জব্দ করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য- ৩,৬৪,০৬৫/- টাকা। ধৃত আসামীদেরকে বিজিবি কর্তৃক আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ বিজয়নগর থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে উক্ত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজয়নগর থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ