শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মহানবী (সা:)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রওনক ইসলাম   |   শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মহানবী (সা:)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সম্প্রতি পার্শ্ববর্তী দেশ ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সংসদ সদস্য নিতেশ নারায়ণ রানে মহানবী হযরত মুহাম্মদ(সা:)নিয়ে কটুক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শুক্রবার বিকালে পৌরশহরের সড়ক বাজার ষ্টেশন রোডে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় কমিটির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে সংগঠনের বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটির সাধারণ সম্পাদক,মুফতি গিয়াস উদ্দিন আত্ব তাহেরি,মুফতি রেদওয়ান রেজা,মোঃ লিটন মিয়া, মোঃ সামসুল আলম,বোরহান উদ্দিন রেজা,গোলাম সামদানি শিবলী প্রমুখ।

বক্তারা মহানবী(সা:)নিয়ে কটুক্তির নিন্দা জানান এবং দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। বাংলাদেশের পক্ষ থেকে অন্তবর্তী সরকারকে ভারত সরকারকে নিন্দা জানানোর আহবান জানানো হয়।মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ