Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন নৌকার মাঝি কাজল

  |   শনিবার, ১৬ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন নৌকার মাঝি কাজল
মো:সাইফুল ইসলাম:
উপজেলার বিভিন্ন মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার আওয়ামিলীগের মনোনিত প্রার্থী তাকজিল খলিফা কাজল।
শনিবার দুপুরে পৌরসভার খরমপুর হযরত কেল্লা শহীদ(রহ:) এর মাজার জিয়ারতের পর নিজ বাড়ি কোড্ডা কবরস্থানে মায়ের কবর জিয়ারত করেন পরে তিনি হযরত মেহের আলী শাহ: মাওলানা আব্দুল খালেক,হযরত শাহ সুলতান,হযরত আজগর আলী শাহ:,হযরত আজম শাহ:,হযরত শের আলী জাহারৌশন রহ:মাজার জিয়ারত করেন।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন,আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দীন,ধরখার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বাছির,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ তানজিল শাহ তচ্ছনসহ আওয়ামিলীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় দলীয় মনোনয়ন পাওয়া কাজল বলেন, অতীতের ন্যায় এবারও দলীয় প্রতীক পাওয়ার পর উপজেলার বিভিন্ন অলীর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারনা শুরু করেছি।তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরেই এলাকা ও দলের জন্য আমি কাজ করছি। দল আমাকে মূল্যায়ন করেছে। এখন দলের সব স্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করবো। এ সময় তিনি দল ও আইনমন্ত্রী আনিসুলহক এমপিসহ এলাকার মানুষের প্রতি কৃতক্ষতা প্রকাশ করে।
উল্লেখ্য চতুর্থ ধাপে যে কয়টি পৌরসভার তফসিল ঘোষণা করা হয়, এর মধ্যে আখাউড়া রয়েছে। আখাউড়া পৌরসভায় মোট ভোটারসংখ্যা ২৮ হাজার ৯১০ জন। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ২৩১ জন ও নারী ১৪ হাজার ৬৭৯ জন। ইভিএম পদ্ধতিতে এখানে ভোট হবে বলে নির্বাচন হবে।
Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ