Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

মাধবপুরে প্রেমিকের বিষ পানের খবর পেয়ে ফাঁস দিয়ে প্রেমিকার আত্নহত্যা

  |   রবিবার, ১৪ জুন ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

মাধবপুরে প্রেমিকের বিষ পানের খবর পেয়ে ফাঁস দিয়ে প্রেমিকার আত্নহত্যা

মাধবপুর প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে প্রেমিকের বিষ পানের খবর পেয়ে প্রেমিকা গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। মূমুর্ষ অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রেমিককে। আজ রোববার বিকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নায়ায়নপুর গ্রাম থেকে কুলসুমা বেগম (১৭) নামে এক পোষাক শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে পুলিশ । নারায়নপুর গ্রামের আনছর আলীর মেয়ে কুলসুমা। আনছর আলী জানান তার মেয়ে নয়াপাড়ার একটি পোষাক কারখার শ্রমিক। কারখানায় শ্রমিক হৃদয়ের

সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে কুলসুমার ।এক পর্যায়ে প্রেমের গভীরতা বাড়তে থাকে। হৃদয় কুলসুমাকে বিয়ে করতে ব্যাকুল হয়ে উঠে। এর মধ্যে প্রেমিকা কুলসুম জানতে পারে হৃদয় আগে একটি বিয়ে করেছে। বিয়ের বিষয় টি জানার পর কুলসুমা প্রেমিক হৃদয়ের প্রতি অভিমান করে এড়িয়ে চলতে থাকে। এতে অভিমান করে মনের দুঃখে শনিবার সকালে হৃদয় বিষপানে আত্নহত্যার চেষ্টা চালায়। তাকে আশংকা জনক অবস্থায় স্বজনরা হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। । হৃদয়ের বাড়ি নয়াপাড়া রেলষ্টেশন এলাকায় ।এখবর প্রেমিকা কুলসুমার কাছে পৌঁছলে রোবরার দুপুরে নিজ বাড়ির ঘরের তীরের সাথে ওরনা পেছিয়ে আত্নহত্যা করে। মাধবপুর থানার এসআই মাহবুব রহমান জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

মাধবপুর থানার পরিদর্শক তদন্ত গোলাম দস্তগীর আহমেদ সত্যতা নিশ্চত করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ