Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

বাংলাদেশ দূতাবাস কর্মী হারুনুর রশিদ আর নেই  

  |   শনিবার, ১২ জুন ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ দূতাবাস কর্মী হারুনুর রশিদ আর নেই  

মালয়েশিয়া প্রতিনিধি:

মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের বয়োবৃদ্ধ কর্মী মো. হারুনুর রশিদ (৬১) আমাদের মাঝে আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে হারুনুর রশিদ তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।হারুনুর রশিদের বড় ছেলে ইব্রাহিম খলিল উল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,আজ শনিবার (১২ জুন) মালয়েশিয়া সময় সকাল সাড়ে ৭টায় আপাং-এর বাসায় তিনি মারা যান।

মরহুম হারুনুর রশীদ ১৯৭৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ হাইকমিশনে যোগদান করেন। মালয়েশিয়া কমিউনিটিতে রশিদ ভাই নামে তিনি বেশ পরিচিত ছিলেন।বয়োবৃদ্ধ হারুনুর রশিদের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দূতাবাসের কর্মকর্তাগণ।

হাইকমিশনার মো. গোলাম সারওয়ার, ডেপুটি হাইকমিশনার (মিনিস্টার) খোরশেদ এ খাস্তসীর, প্রতিরক্ষা উপদেষ্টা কমোডর মোস্তাক আহমেদ, কাউন্সেলর শ্রম মো. জহিরুল ইসলাম, কাউন্সেলর শ্রম ২য় মো. হেদায়েতুল ইসলাম মন্ডল, কাউন্সেলর পাসপোর্ট ও ভিসা মো. মশিউর রহমান তালুকদার, কাউন্সেলর বাণিজ্যিক মো. রাজিবুল আহসান, কাউন্সেলর রাজনৈতিক তাহমিনা বেগম, কাউন্সেলর কন্স্যুলার জি এম রাসেল রানা, প্রথম সচিব (রাজনৈতিক) ও দূতালয় প্রধান রুহুল আমিন, প্রথম সচিব শ্রম ফরিদ আহমদসহ দূতাবাসের সকল শ্রেণির কর্মকর্তারা।

বড় ছেলে ইব্রাহীম জানান, দেশে আত্মীয় স্বজনকে ফোন করে জানানো হয়েছে। চলমান সংকট মুহূর্তে হারুনুর রশিদের মরদেহ দেশে না নিয়ে মালয়েশিয়ায় দাফন করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ