Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

মুশফিকুর রহমানকে রাষ্ট্র পরিচালনায় বড় দায়িত্বে দেখতে চাই, কসবা-আখাউড়াবাসী

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

মুশফিকুর রহমানকে রাষ্ট্র পরিচালনায় বড় দায়িত্বে দেখতে চাই, কসবা-আখাউড়াবাসী
জিয়া পরিবারের আস্থাভাজন, সাবেক সচিব, সাবেক বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক, বিএনপির চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা, কসবা–আখাউড়ার অভিভাবক, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও নব নির্বাচিত সাংসদ সদস্য মুশফিকুর রহমান মন্ত্রিসভায় স্থান পেতে পারেন—এমন প্রত্যাশা আজ সর্বস্তরের মানুষের মুখে মুখে।
দীর্ঘ রাজনৈতিক জীবন, প্রশাসনিক অভিজ্ঞতা ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজের দক্ষতা তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। একজন সাবেক সচিব ও বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে তিনি রাষ্ট্র পরিচালনার কাঠামো, নীতি প্রণয়ন ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে গভীর জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। সেই অভিজ্ঞতাকে তিনি জনগণের কল্যাণে কাজে লাগানোর প্রত্যয় নিয়েই রাজনীতির মাঠে সক্রিয় থেকেছেন।
কসবা–আখাউড়ার উন্নয়ন, অবকাঠামো শক্তিশালীকরণ, শিক্ষা ও সামাজিক অগ্রগতিতে তাঁর অবদান আজ দৃশ্যমান। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, কর্মীদের অনুপ্রাণিত করা এবং দল ও আদর্শের প্রতি অবিচল আস্থা তাকে একজন পরীক্ষিত, গ্রহণযোগ্য ও দূরদর্শী জননেতায় পরিণত করেছে।
তাঁর সততা, সাহসী সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা, বিচক্ষণ নেতৃত্ব ও মানবিক দৃষ্টিভঙ্গি জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য অত্যন্ত উপযোগী। দেশের বর্তমান প্রেক্ষাপটে দক্ষ, অভিজ্ঞ ও সৎ নেতৃত্বের যে প্রয়োজন—তিনি সেই প্রত্যাশা পূরণে সক্ষম বলেই জনমনে বিশ্বাস দৃঢ় হয়েছে।
আমরা বিশ্বাস করি, তিনি যদি মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন, তাহলে কেবল ব্রাহ্মণবাড়িয়া-৪ নয়—সারা দেশের উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ।কসবা–আখাউড়ার গণমানুষের প্রাণের দাবি—জননেতা মুশফিকুর রহমান স্যারকে রাষ্ট্র পরিচালনায় আরও বড় দায়িত্বে দেখতে চাই।
-দেলোয়ার হোসেন,সাবেক সহ সভাপতি আখাউড়া উপজেলা ছাত্রদল ও সাবেক প্রবাসীকল্যাণ সম্পাদক আখাউড়া উপজেলা বিএনপি!
Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ