Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

মোগড়া বহুমূহী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অবিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পূন্ন।

  |   সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

মোগড়া বহুমূহী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অবিভাবক প্রতিনিধি নির্বাচন  সম্পূন্ন।
মো:আনিছুর রহমান #
আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তাহমিনা আক্তার রেইনা ও কসবা উপজেলা ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন নির্বাচনের সার্বিক তত্তাবধান করেন। নির্বাচনে ৬ জন অভিভাবক প্রতিনিধি পদে প্রার্থীর মধ্যে চারজন নির্বাচিত হয়েছেন।
আজ সন্ধ্যায় নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো শওকত আকবর খান ফলাফল ঘোষনা করেন।
এর আগে আজ সকাল ১০ হতে বিকেল চারটা পর্যন্ত মোগড়া বহুমূহী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের ভোট গ্রহন চলে। ভোট গননা শেষে ফলাফল ঘোষনা করা হয়।
স্কুলের নির্বাচন কমিশনারের সূত্রে জানা গেছে, মোগড়া বহুমূহী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে তফসিল ঘোষনার পর প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেন। আর সেই ৬ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেন।
নির্বাচনের প্রিজাইডিং অফিসার মো শওকত আকবর খান জানান, মোগড়া বহুমূহী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সুষ্টু ভাবে  সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছিল। সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল হতে বিকাল পর্যন্ত  বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হয়। নির্বাচনে অভিভাবক প্রতিনিধি হিসাবে ৬জন প্রার্থীর মধ্যে চারজন প্রার্থী নির্বাচিত হয়েছে। এদের মধ্যে মো কাউছার মোল্লা  ৫৭৯ ভোট পেয়ে ১ম, মো আবু কাউছার ভূইয়া ও আবদুল কুদ্দুস ৫৪৬  ভোট পেয়ে যৌথভাবে  ২য়  এবং মো রফিকুল ইসলাম সবুজ ৫২২ ভোট পেয়ে ৪র্থ হয়েছেন।
প্রিজাইডিং অফিসার বলেন, স্কুলের নির্বাচনে সর্বমোট ভোটার ১৪৫৪। ২৫০ ভোটার বিদেশে আছেন।  আর নির্বাচনে ভোট কাস্ট হয়েছে ৮৬৪ ভোট।  আর পরাজিত প্রার্থীরা নির্বাচনের ফলাফল ঘোষণার পর ভোট গননা নিয়ে কোন আপত্তি করেন নাই।
Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ