Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

রংপুরে মজুত রাখা টিসিবির ১২৩৮ লিটার সয়াবিন তেল উদ্ধার, আটক ২

  |   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

রংপুরে মজুত রাখা টিসিবির ১২৩৮ লিটার সয়াবিন তেল উদ্ধার, আটক ২

আখাউড়ার আলো২৪ ডেস্ক:রংপুরে বক্স খাটের ভেতর মজুত রাখা টিসিবির ১২৩৮ লিটার সয়াবিন তেল উদ্ধার দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার রাতে নগরীর মধ্য পার্বতীপুর এলাকায় হানিফ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তেলসহ তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- ওই এলাকার আব্দুল মান্নানের ছেলে হানিফ মিয়া ও একই এলাকার আশরাফ আলীর ছেলে মো. লাল মিয়া।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল আলীম মাহমুদ বলেন বসুন্ধরা ব্র্যান্ডের টিসিবির বিপুল পরিমাণ তেল হানিফ মিয়ার বাড়িতে মজুত রাখা হয়েছে। এমন সংবাদে ডিবির এডিসি উত্তম প্রসাদ পাঠকের নেতৃত্বে হানিফের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার শয়ন কক্ষের বক্স খাটের ভেতরে মজুত রাখা টিসিবির ১২৩৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক লাখ ২৩ হাজার ৮শ’ টাকা। এ ঘটনায় জড়িত থাকায় হানিফ ও লাল মিয়াকে আটক করা হয়।

 

করোনাভাইরাসে বিপর্যস্ত গরিবদের কাছে টিসিবি পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করতে বলেছে সরকার। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী লাভের উদ্দেশে এসব পণ্য মজুত করছেন।

 

 

 

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ