Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

রাজধানীর বাজারে ইলিশ মাছের দাম ক্রেতাদের নাগালের বাইরে

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ২০ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

রাজধানীর বাজারে ইলিশ মাছের দাম ক্রেতাদের নাগালের বাইরে

এবারে ভরা মৌসুমেও, কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না, জেলেদের জালে। তাই বাজারে ইলিশ উঠলেও দাম এখনো বেশ চড়া। রাজধানী ঢাকার বাজারে ইলিশের দাম ক্রেতাদের নাগালের বাহিরে। তবে কিছুটা কমেছে অন্যান্য মাছের দাম।আর, গেল সপ্তাহের চেয়ে বেশি দরে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি।

 

জাতীয় মাছ রূপালি ইলিশ। স্বাদ আর মনোমুগ্ধ গন্ধের কারণে যার খ্যাতি বিশ্বজোড়া। বছরের এই সময়টাই জেলেদের জালে ঋাকে ঋাকে ইলিশ ধরা পড়ে। তবে এবার ভরা মৌসুমে কাঙ্ক্ষিত ইলিশের দেখা নেই। বাজারে যে পরিমাণ ইলিশের সরবরাহ তাতে দাম আকাশ ছোঁয়া।

 

 

ওজন এবং মানভেদে রাজধানীর কারওয়ান বাজারে রূপালী ইলিশ বিক্রি হচ্ছে ৫শ থেকে ১৬শ টাকা কেজি পর্যন্ত। ক্রেতারা বলছেন অন্যান্য সময়ের তুলনায় দাম বেশী চড়া।তবে বিক্রেতাদের দাবি, গেল মৌসুমী পর্যাপ্ত মাছের সরবরাহ থাকায় দাম ও ছিল হাতের নাগালেই, তবে এ বছর এখনো ইলিশ ধরা পড়ছে না কম, তাই দাম বেশি।

 

বাজারে ইলিশ আসায়, অনেকটাই কমে এসেছে অন্যান্য মাছের দাম। এদিকে, বর্ষা আর পরিবহন সংকটের অজুহাত দেখিয়ে বাজারে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম।

 

গেল সপ্তাহের চেয়ে কেজিপ্রতি সবজিতে বেড়েছে ২০ টাকা পর্যন্ত। তবে কিছুটা কমেছে কাঁচা মরিচের ঋাঋ। এদিকে অনেকটাই স্বাভাবিক রয়েছে প্রায় সবধরনের মাংসের দাম ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ