Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন ভূইয়ার দাফন সম্পূর্ণ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন ভূইয়ার দাফন সম্পূর্ণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো, মোশারফ হোসেন ভুইয়ার (৭০) এর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য জেলা শহরে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন। তিনি উপজেলার দক্ষিণ ইউনিয়নের বড় কুড়িপাইকা গ্রামের বাসিন্দা মৃত রমিজ উদ্দিন ভুঁইয়ার ছেলে । বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে স্থানীয় হীরাপুর ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বাহার মালদার, দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আয়েত আলী ভূঁইয়া, স্থানীয় বিএনপির সভাপতি ডা, জহিরুল হক ভূঁইয়াসহ বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্বজনরা উপস্থিত ছিলেন।

তিনি ব্যক্তিগত জীবনে বীর মুক্তিযোদ্ধা, প্রাথমিক সহকারী শিক্ষক ও পল্লী চিকিৎসক হিসেবে কাজ করে গেছেন। মৃত্যুকালে স্ত্রী, ৪ পুত্র, ৪ কন্যা সন্তান রেখে গেছেন। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ