Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

রোহিঙ্গাদের ধাপে ধাপে ফিরিয়ে নেয়া হবে মিন অং হ্লাইং

  |   বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

রোহিঙ্গাদের ধাপে ধাপে ফিরিয়ে নেয়া হবে মিন অং হ্লাইং

আন্তর্জাতিক ডেস্ক:

সেনা অভ্যুত্থানের পর সোমবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রথমবারের মতো জাতির উদ্দেশে টেলিভিশনে দেয়া এক ভাষণে মিয়ানমারের রাষ্ট্রক্ষমতা দখলকারী সামরিক জান্তার প্রধান মিন অং হ্লাইং জানালেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ধাপে ধাপে ফিরিয়ে নেয়া হবে।

মিয়ানমার সেনাপ্রধান মিন অং লাইং বলেন, বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে চুক্তি ও আমাদের নীতি অনুযায়ী বাংলাদেশে আশ্রয় নেয়াদের ফেরাতে প্রত্যাবাসন প্রক্রিয়া আমরা অব্যাহত রাখবো।

এসময় স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়ে মিয়ানমারের সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী সবসময় জনগণের পাশে রয়েছে। স্বচ্ছ ও সুশৃঙ্খল গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের তারিখ ঘোষণা করেন নি তিনি। এছাড়া নির্বাচন কমিশন সংস্কারের ঘোষণাও দেন মিন অং হ্লাইং।

এদিকে, সোমবার মিয়ানমারের সাত শহরে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ