Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

শিক্ষক অপসারণের দাবীতে আখাউড়া বৈষম্য বিরোধী ছাত্রদের মানববন্ধন

রওনক ইসলাম   |   বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

শিক্ষক অপসারণের দাবীতে আখাউড়া বৈষম্য বিরোধী ছাত্রদের মানববন্ধন

আখাউড়ায় কাজী ইকবাল হোসেন নামে হাই স্কুলের একজন সহকারী প্রধান শিক্ষকের অপসারণ দাবীতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে আখাউড়া পৌরসভা মুক্তমঞ্চের সামনে এই মানববন্ধন করে ছাত্ররা।

বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা জানায়, আখাউড়া নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী ইকবাল হোসেন একজন আওয়ামী দোসর।

ফ্যাসিবাদী সরকার আমলে প্রকাশ্যে আওয়ামী লীগের সব দলীয় কার্যক্রমে অংশ নিয়েছে। সাবেক আইনমন্ত্রীর নির্বাচনী এজেন্টও ছিলেন। ছিলেন সাবেক মেয়র কাজল বাহিনীর ঘনিষ্টজন। অবৈধ নির্বাচনী এজেন্ট ও কৌশলী ছিলেন এই ইকবাল হোসেন। সম্প্রতি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়ার পর বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন। তার ফ্যাসিবাদী চরিত্র বদলায়নি।

ছাত্ররা আরো জানায়, এই অবস্থায় তার অপসারণ দাবী করে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে কাজী ইকবাল হোসেনের অপসারণ দাবী করে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে একটি আবেদনও করেছে তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা ইকবাল জামান নিশাত, জুবায়েত খান ও আশিক নেওয়াজ প্রমুখ।

এদিকে শিক্ষক কাজী ইকবাল হোসেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে জানান, একজন লাইব্রেরিয়ানকে নবশ ও দশম শ্রেনীর ক্লাস করতে না দেয়ায় একটি পক্ষ তার বিরুদ্ধে অপপ্রচার করছে মাত্র।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি জানান, শিক্ষকের বিরুদ্ধে ছাত্ররা অভিযোগ করেছে। অভিযোগ প্রমান হলে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ