Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

শুরু হয়েছে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল

  |   মঙ্গলবার, ১৬ জুন ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

শুরু হয়েছে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল

আন্তর্জাতিক ডেস্ক:

দীর্ঘ ৮৬ দিন বন্ধ থাকার পর আজ বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী বিমান চলাচল শুরু হলো। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, কাতার এয়ার ওয়েজের ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক রুটে যাত্রী চলাচল।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গত ২১ মার্চ চীন, যুক্তরাজ্য ও হংকং ছাড়া সব দেশের সঙ্গে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করে দেয় সিভিল এভিয়েশন। পরিস্থিতির আরও অবনতি হলে চীন ছাড়া সব দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ রাখা হয়। নিষেধাজ্ঞা প্রত্যাহার করে, স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার থেকে শুরু হলো আন্তর্জাতিক রুটে চলাচল।

কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কোনো বিদেশি বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন না। সার্টিফিকেটটি অবশ্য ইংরেজিতে অনুবাদ করা ও ফ্লাইটের ৭২ ঘণ্টা আগের হতে হবে। আর কোনো বাংলাদেশি করোনামুক্ত সার্টিফিকেট ছাড়া আসলে তাকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ